শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী’র নতুন পাসপোর্ট আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর।

রবিবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে।

হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় শিরীন শারমিন চৌধুরীর আবেদন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন গণমাধ্যমকে বলেন, তার পাসপোর্টের বিষয়ে কোন ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।

উল্লেখ্য, ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

 

এসএ