শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

 

সাতক্ষীরায় ভোমরা সীমান্তে ১০টি স্বর্নের বারসহ আশরাফুল ইসলাম নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ভোমরা সীমান্তের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুল কোমরপুর এলাকার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।

দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক এ খবর নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশকল এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় সাইকেলযোগে আসা আশরাফুল নামে ওই ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম যার বাজারমূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার টাকা। জব্দকৃত সোনা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।