শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখছে যেসব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখছে যেসব দেশ
বছর ঘুরে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু। ছবি: সংগৃহীত

বছর ঘুরে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। হিজরি সনের মাসের ক্রমানুসারে রমজান ষষ্ঠ মাস। সিয়াম সাধনার এ মাস মুমিনদের জন্য ফজিলতপূর্ণ একটি মাস। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। অন্যদিকে বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে।

এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে উপবাসের সময় একেক দেশে একেক রকম হয়ে থাকে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ১২ থেকে ১৭ ঘণ্টা সকল প্রকার পানাহার থেকে বিরত থাকবেন তারা।

চলতি বছরে রমজানে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে রোজা পালন করতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে; সেখানকার বাসিন্দাদের।

আইসল্যান্ডের বাসিন্দাদের ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে। ফিনল্যান্ডের বাসিন্দাদের উপবাস করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

অন্যদিকে, এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন। লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট। চলতি বছর রমজানে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা