শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

সাকিব-তাসকিনের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে এবার মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিব-তাসকিনের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে এবার মুশফিক

বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবার সে পথেই হাঁটলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন এই ক্রিকেটার।

নিজের ফেসবুক পেজে মুশফিক এক পোস্টে লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন। এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।’

এদিকে সাকিব অর্থের পরিমাণ জানালেও মুশফিক তা জানাননি।

ঢাকার বঙ্গবাজারের অগ্নিকান্ডে হাজার হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসহায় সেই ব্যবসায়ীদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর উদ্যোগে ব্যবসায়ীদের ২০ হাজার টাকার ইফতারির ঘোষণা দেন তিনি। এরপর বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদও এগিয়ে আসেন।

 

এমি/দীপ্ত