শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

সাকিব-তামিমের দ্বন্দ্ব সমাধান করতে পারেনি পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিব-তামিমের দ্বন্দ্ব সমাধান করতে পারেনি পাপন
সাকিব আল হাসান ও তামিম ইকবাল

সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে সমাধান করার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পারফরম্যান্স ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দেশের ক্রিকেটে দুই প্রভাবশালী তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের ওপর নির্ভর করে দলের ড্রেসিংরুমের পরিবেশও।

আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের কোচ থেকে শুরু করে সকলেই জয়ের স্বপ্নের কথা বলছেন। কিন্তু মাঠের বাইরে দলের অভ্যন্তরীণ পরিবেশ ভাল না হলে সেটি নিশ্চয়ই ম্যাচেও প্রভাব ফেলার শঙ্কা রয়েছে। সে কারণেই আবারও আলোচনায় সাকিব-তামিম সম্পর্ক। যা নিয়ে মুখ খুলেছেন বোর্ড সভাপতি নাজুমল হাসান পাপনও।

সাম্প্রতিক সময়ে আরো জোরালো হয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্ব। দুয়েক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে সাকিব-তামিম উভয়েই হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। যা টাইগার ভক্তদেরও নজর এড়ায়নি। এরপরই এ ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত বিষয়ে পরিণত হয়। তবে দুজনের এমন সম্পর্কের কথা পাপনেরও অজানা নয়। সমাধানের চেষ্টাও করেছিলেন তিনি।

পাপন বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’

আল/দীপ্ত