শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় জয় পেল মনট্রিল টাইগার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় জয় পেল মনট্রিল টাইগার্স

কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি লীগে টানা দ্বিতীয় ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। এতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তার দল মনট্রিল টাইগার্স।

রবিবার (২৩ জুলাই) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল মনট্রিল। প্রতিপক্ষ মিসিসাউগা প্যানথার্সকে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪০ রানে আটকে রাখে তারা। সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নেন ১টি উইকেট। পাকিস্তানি ব্যাটার আজম খানের উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারালে, তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন সাকিব। অন্যদিকে ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মনট্রিল টাইগার্স।

ইমাম/দীপ্ত নিউজ