শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবকে ‘মীরজাফর’ বললেন স্ত্রী শিশির

আদীব জামাল
আদীব জামাল
সাকিবকে ‘মীরজাফর’ বললেন স্ত্রী শিশির

 

গত কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় সাকিব–তামিম বন্ধুত্ব। একসময় প্রাণের বন্ধু সাকিব–তামিম একসাথে বহু বছর খেললেও বর্তমানে দুজন যেন দুই ভুবনের বাসিন্দা।

তামিম ইকবাল বিশ্বকাপ দল থেকে বাদ প্রসঙ্গে ভক্তদের দাবি, অধিনায়ক সাকিবের ইশারাতেই দলে নেই তামিম। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা। এরই মাঝে সাকিবের ছবিসংবলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধুর ছাই, মীরজাফর ওখানে কীভাবে গেল? নিশ্চিত এটা মিথ্যা!’

আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

 

 

আল / দীপ্ত সংবাদ