শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবকে পাথর মারার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবকে পাথর মারার হুমকি

ম্যাথিউসের ‘টাইমড আউট’ বিতর্ক যেন থাকছেই না। দুই পক্ষে অবস্থান নিয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। তবে লঙ্কান অভিজ্ঞ এ ক্রিকেটারের পরিবারও পেছনে পড়ে থাকতে চায়নি। ম্যাথিউসের পরিবারের চাওয়া, শ্রীলঙ্কায় সাকিব আর কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) না খেলুক।

টাইগার দলপতি শ্রীলঙ্কায় এলে তাকে রীতিমতো পাথর মারার হুমকি দিয়ে রেখেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন ট্রেভিন।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’

প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন ম্যাথিউস। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না লঙ্কান এ অলরাউন্ডার। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করে ‘টাইমড আউট’ হন তিনি।

আল/ দীপ্ত সংবাদ