শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবকে নিয়েই টাইগারদের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবকে নিয়েই টাইগারদের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করা সাকিব আল হাসানকে নিয়েই স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি দলে থাকা ক্রিকেটারদের নাম জানায়। নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন দলে আসেনি বড় পরিবর্তন। ভারতের মাটিতে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ১৬ জন ক্রিকেটারের ভেতর থেকেই গঠিত হয়েছে দল। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।

এবার সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। জানা যাচ্ছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের–ই বাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে। যার ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ