শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়াই ছাত্রলীগ নেতার অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়াই ছাত্রলীগ নেতার অব্যাহতি

 

কুমিল্লায় ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মুঠোফোনে তিনি জানান, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তেই এই ব্যবস্থা নিয়েছি৷ আগস্ট মাসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় পূর্বে ব্যবস্থা নিতে পারিনি কিন্তু এখন নজর রাখছি। যদি ছাত্রলীগের কাউকে রাজাকার নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। যাদের রাজাকারের প্রতি দরদ আছে তারা দেশের শত্রু।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ সভাপতি রাতুল রহমান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ–প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ শাখার সহসভাপতি তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাম, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ ফয়েজ উদ্দিন, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি ফাহিম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছাদেক হোসেন, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হককে অব্যাহতি প্রদান করা হলো।

 

এসএ/দীপ্ত নিউজ