শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

সাংবাদিক নিখিলের মৃত্যুতে বিএইচআরএফ এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নিখিলের মৃত্যুতে বিএইচআরএফ এর শোক

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন আর নেই। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিএইচআরএফ গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এক শোকবার্তায় বিএইচআরএফ সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল বলেন, সাংবাদিক নিখিল মানখিন আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার শূন্যতা কখনোই পূরণ হবে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাজধানীর বাসায় বসে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন নিখিল মানখিন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বিকেল ৪টা ৫০ মিনিটে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।