শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে : র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে : র‍্যাব
অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি নাদিম।

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৬ জুন) কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়াতদন্ত করছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। র‍্যাব সদরদফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব–১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: পারিবারিক কবরস্থানে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন

র‍্যাব বলছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। এ সময় ১০–১২ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আফ/দীপ্ত নিউজ