শিরোনাম
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দীপ্ত নিউজ
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলাকারীরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিকদের ওপর হামলাকারীরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

সাংবাদিকদের ওপর হামলাকারীরা ছাড় পাবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

সাংবাদিকদের উপর হামলা নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, সেদিন গণমাধ্যমকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

সরকার প্রধান আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ এডিটরস গিল্ড–এর সভাপতি মোজাম্মেল হক বাবু।

 

আরও পড়ুন: বিএনপির হাতে দেশ নিরাপদ নয় : প্রধানমন্ত্রী

 

এসএ/দীপ্ত নিউজ