মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সহজ জয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মিরাজবাহিনী। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আজ সোমবার (২০ এপ্রিল) কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো লালসবুজ বাহিনী। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

এর আগে ১৯৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিদায় নেন সাইফ হাসান। ৮ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হয়ে যান এই ডানহাতি ওপেনার। দীর্ঘদিন দল সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি সৌম্য সরকারও।

এরপর নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম মিলে গড়েন ১১০ বলে গড়েন ১২০ রানের মারকুটে জুটি।

৫৮ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে ১০টি চার আর ৪টি ছক্কা হাঁকান তামিম। এরপর লিটন দাস () বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। লেনক্সের ঘূর্ণিতে বল আকাশে তুলে দেন তিনি। শেষ দিকে তাওহীদ হৃদয় এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পার্টনারশিপে জয় তুলে নেয় টাইগারবাহিনী।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু নাহিদ রানার সামনে দাঁড়াতেই পারেনি তার দল। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। দুটি করে নিয়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট সৌম্য সরকার ও রিশাদ হোসেনের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More