শিরোনাম
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু

 

সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া শিশু আবু বকর ও ওমর ফারুককে আলাদা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু বিভাগে এই অস্ত্রোপচার চালানো হয়। পেটে ও বুকে জোড়া লাগা শিশু দুটির জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ৭৮ দিন বয়সী শিশু দুটি এখন সুস্থ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু সার্জারী বিভাগের অধ্যাপক এ কে এম জাহিদ হোসেন বলেন, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। প্রতিটি শিশুই মায়ের হাসিতে হাসে, চিরদিন সেই হাসি আমরা দেখতে চাই। কিন্তু শিশুর কিছু জটিল বিষয় আমাদের উদ্বিগ্ন করে, তার মধ্যে অন্যতম জোড়া শিশুর জন্ম।‘

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আল আমিন ও চায়না বেগমের ঘরে এমন জোড়া শিশু জন্ম নেয় গত ৪ জুলাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আর্থিক সহায়তায় জোড়া শিশুর সফল অস্ত্রোপচার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু সার্জারি বিভাগের এক দল চিকিৎসক।

জোড়া শিশু আবু বকর ও ওমর ফারুকের সফল অপারেশন হওয়ায় খুশি তাদের মা–বাবা।

গত ৩০ আগস্ট অপর জোড়া শিশু নুহা ও নাবার দ্বিতীয় ধাপের সফল অস্ত্রোপচার হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এখন চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি।

 

 

আল আমিন / দীপ্ত সংবাদ