শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আগামী সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবাহাওয়াবিদদের মতে, ধীরে ধীরে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, যা আগামী সপ্তাহজুড়ে বিস্তৃত হতে পারে।

এদিকে, দিনের আবহাওয়া বার্তায় জানা যায়, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

সারা দেশের তাপমাত্রা দিনে সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। পরশু (শুক্রবার) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট — এ চার বিভাগের ৭৫ শতাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

আল/ দীপ্ত সংবাদ