শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

সদরঘাটসহ দেশের অন্যান্য অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সদরঘাটসহ দেশের অন্যান্য অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে সন্ধ্যা হতে রাজধানী সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দেশের অন্যান্য অঞ্চলেও লঞ্চ বন্ধের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনকুয়াশার কারণে রবিবার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা নদী বন্দর (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ–নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশা পড়ছে। বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোর মধ্যে তো কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, বিকাল সাড়ে ৫টার পরই আমরা লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। আগামীকাল কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

এদিকে, হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেওয়ায় সদরঘাটে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।

 

এসএ