শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।

এ সময় ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করে পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র–ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম–সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

আল/ দীপ্ত সংবাদ