সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী তালিকা প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৩ জন প্রার্থীর নাম জানানো হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত হয়েছেননুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু মনোনয়ন পেয়েছেন। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমকে মনোনয়ন দেয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More