শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে: ওবায়দুল কাদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কারও কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ।

শুক্রবার ( ২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি অভিযোগ করেন, মফস্বলে সহিংসতা যা ঘটানো হচ্ছে তা পরিকল্পিত। বিএনপিকে রাজনৈতিক অপশক্তির হোতা আখ্যা দিয়ে, তিনি দাবি করেন, দলটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

ঢাকা১৭ আসনের নির্বাচনের দিনে হামলার ঘটনায় ওবায়দুল কাদের জানান, তদন্ত করে এর সুষ্ঠু বিচার করবে সরকার।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More