শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবির দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবির দল ঘোষণা

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৮ সদস্যের ইমার্জিং দল ঘোষণা করেছে।

ওয়ানডে ও চার দিনের ফরম্যাটের সিরিজটি খেলতে শনিবার (১৪ অক্টোবর) দেশ ছাড়বে বাংলাদেশ ইমার্জিং দল।

১৮ সদস্যের দলে জায়গা হয়নি ইমার্জিং এশিয়া কাপ খেলে আসা সৌম্য সরকার, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ নাঈম শেখের।

১৭, ১৯ ও ২২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। একই ভেন্যুতে ২৫ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি। ১ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি।

বাংলাদেশ ইমার্জিং দল : মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রিতম কুমার, আকবর আলী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরিফ, আবদুল্লাহ আল মামুন, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হাসান, হাসান মুরাদ, আইচ মোল্লা ও নাহিদ রানা।

সিরিজ শেষে ৫ নভেম্বর দেশে ফিরবে বাংলাদেশ দল।

 

এসএ/দীপ্ত নিউজ