দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মুত্যু হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পাতাখালি গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারের কিছুক্ষন পর মারা যায়।

মৃত আব্দুল্লাহ পাতাখালি গ্রামের নূর আলম সরদারের ছেলে।

বাবা নূর আলম জানান, সকাল ১০টার দিকে তার ছেলে বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুর থেক অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। নিকটবর্তী কোন সরকারি হাসপাতাল না থাকায় গ্রাম ডাক্তার আক্তার হোসেনের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ