শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার

 

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ।

ভারতের গোয়াহাটি বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

৩০ ওভার ৫ উইকেটে ১৫৩ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পরে ম্যাচের দৈর্ঘ্য ৩৭ ওভারে নামিয়ে আনা হয়। তাতে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮৮ রান।

সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদী মিরাজ। তানজিদ তামিম ৪৫ ও মাহমুদউল্লাহ করেন ১৮ রান।

বৃষ্টিআইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। ২৪ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।

 

এসএ/দীপ্ত নিউজ