শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

শেষ অব্দি লড়তে জানেন, সাকিব-মুশফিকরা: পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেষ অব্দি লড়তে জানেন, সাকিব-মুশফিকরা: পাপন
বাংলাদেশ ক্রিকেট টিম

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ। পুরো দল এক হয়ে খেলার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে এই জয় লাভ করেছে তারা।

৫০ রানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ এ সিরিজে ভাগ বসাল বাংলাদেশ। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করেন সাকিব এবং বল হাতে নেন ৪ উইকেট। মূলত ইংল্যান্ডের টপ ও মিডল অর্ডার একাই ধসিয়ে দেন সাকিব আল হাসান এবং এতেই ১৯৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানের দাপুটে জয় লাভ করেন বাংলাদেশের ক্রিকেট টাইগাররা ।

হারলে হোয়াইটওয়াশ। জিতলে সিরিজে ভাগ বসানোর সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে সাকিব (৭৫), মুশফিকুর রহিম (৭০), নাজমুল হোসেন শান্তর (৫৩) ফিফটিতে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, স্বল্প পুঁজি নিয়েও লড়াইয়ের মানসিকতা আবারো বুঝিয়ে দেয়, শেষ অব্দি লড়তে জানেন, সাকিব–মুশফিকরা।

দেশের সাবেক অধিনায়কের মতে, কোন্দল এড়িয়ে এক হয়ে খেলতে পারলে আসন্ন বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ।

সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, বোলাররা নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারলেও, ব্যাটাররা পুরোপুরি ব্যাকফুটে। বিশেষ করে তামিম, মাহমুদউল্লাহ‘রা নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পারেননি খেলতে।

তিনি আরও বলেন, ইংলিশদের বিদায় করে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানাবে বাঙালিরা। সেখানেও যদি ব্যাটারদের ব্যাট না হাসে, তাহলে ভয়াবহ পরিনতি হবে দলের।

 

যূথী/দীপ্ত সংবাদ