শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

 

শীতের সকালে উৎসবের আমেজে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোট উৎসব, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পাঁচ বছর পর জনপ্রতিনিধি বেছে নেয়ার সুযোগ আসায় ভোট দেয়ার মাধ্যমে নিজের অধিকার বুঝে নিতে চান সাধারণ ভোটাররা। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করবেন এই ভোটের মাধ্যমে।

আজ ভোট হচ্ছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ–২ আসনে পরে ভোটগ্রহণ হবে। সারাদেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।

এবারের নির্বাচনে কেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৪টি। ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি। নির্বাচনে রিটার্নিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত দুই লাখের বেশি নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে আছেন ৬৬ জন রিটার্নিং অফিসার, ৫৯০ জন সহকারী রিটার্নিং অফিসার এবং ৪২ হাজারের বেশি প্রিসাইডিং অফিসার।

উল্লেখ্য, এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

 

এসএ/দীপ্ত নিউজ