শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

শুক্রবার শপথ নেবেন যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার শপথ নেবেন যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। শুক্রবার শপথ নেবেন তিনি। যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী এই প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ বৃটেনের রাজার চেয়ে দ্বিগুণ। অর্থনীতির ছাত্র ঋষি প্রতিটি স্তরে সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেন ঋষি সুনাক। এসময় কনজারভেটিভ পার্টির এই নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ কোরে, তাকে সরকার গঠনের আহ্বান জানান রাজা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গণমাধ্যমকে ঋষি সুনাক জানান, প্রতিটি স্তরে সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বজায় রেখে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, “করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্য একটি কঠিন অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে। এটি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবো। দেশ ও দলকে ঐক্যবদ্ধ করা আমার প্রথম কাজ”

৪২ বছর বয়সী ঋষি গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ১৯৮০ সালে ব্রিটেনের সাউদাম্পটনে জন্ম নেয়া ঋষির বাবা-মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। অর্থনীতির ছাত্র ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা ফ্যাশন ডিজাইনার। তিনি ভারতের বিখ্যাত আইটি প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির মেয়ে। ঋষি সুনাক দুই কন্যার পিতা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী ব্যক্তি। যার সম্পদের মূল্য আনুমানিক ৭৩ কোটি পাউন্ড। যা বৃটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার সম্পদের দ্বিগুণ। ঋষি ও তার পরিবারের বিপুল সম্পত্তির উৎস তথ্যপ্রযুক্তি সংস্থার ব্যবসা ও বেসরকারি বিনিয়োগ ফার্ম হেজ় ফান্ডের অংশীদারিত্ব।