শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০) সিলেট, জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। তিনি আটিগ্রাম এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেন। টাকা নিয়ে বাচ্চাটি সেলিমের দোকানে যায়। দোকানে যাওয়ার পর সেলিম শিশুটিকে ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইএ/এসএ