শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের আদেশ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

কাদের বলেন, ‘আমরা জেনেছি, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা তত দিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একইসঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করবো।‘

আদালতের আদেশের পরেও বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা যদি কর্মসূচি প্রত্যাহার না করেন সে ক্ষেত্রে বিকল্প কী ভাবছেন জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায়টি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় এই মুহূর্তে তারা সাড়া দিচ্ছে কি দিচ্ছে না এটারও তো একটা সময় লাগে! এই মুহূর্তেই এ ব্যাপারে মন্তব্য করা আমার মনে হয় সমীচীন নয়। আমরা আজকের দিন দেখি, কালকের দিন দেখি।

 

রুবায়েত হাসান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ