শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহ আমানতে বিমানযাত্রীর পেটে মিলল কোটি টাকার সোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহ আমানতে বিমানযাত্রীর পেটে মিলল কোটি টাকার সোনা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ফেরত যাত্রীর শরীর তল্লাশি করে তিন কেজি সাতশ ৩২ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাতটায় এই ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম জিয়া উদ্দিন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই ফেরত এক যাত্রীর শরীর ও জুতা তল্লাশি করে প্রথমে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরে তাঁর শরীর এক্সরে করলে পেটের ভেতরে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। এরপর বিশেষ প্রক্রিয়ায় পেটের ভেতর থাকা আরও ৮ পিস স্বর্ণের বার বের করে আনা হয়।

 

আফ/দীপ্ত সংবাদ