শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা

শাহ্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সাক্ষরিত হয়।

হামজা বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি এই পথচলা দারুণ হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় গত মার্চে, ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গত ম্যাচে দেশের মাটিতে অভিষেকে গোলও করেন এই মিডফিল্ডার।

দেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট শাহ্‌ সিমেন্ট প্রতিবার বেস্ট ব্র্যান্ড পুরস্কার জয়ী। এ ছাড়া সুপার ব্র্যান্ড পুরস্কারও জয় করেছে শাহ্‌ সিমেন্ট।