শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাহজালালে তিনদিন ৩ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট উঠা–নামা বন্ধ থাকবে।

রবিবার (৫ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়েতে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এজন্য সোমবার থেকে তিনদিন প্রতিদিন তিন ঘণ্টা করে ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

ফ্লাইট অপারেশন বন্ধ সম্পর্কে তিনি আরও বলেন, সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত রাত ১২টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, বিমানের যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরে অন্যান্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও বিষয়টি সমন্বয় করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই ৩ দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে আরও লাইট স্থাপনের জন্য ২ মাস ৫ ঘণ্টার জন্য শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করা হয়েছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ