রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে এসএসসি ২০০১ ব্যাচের আয়োজনে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণী ও মাধ্যমিক এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ ডিসেম্বর ২০২৩ এ ২৪ টি প্রাথমিক বিদ্যালয়, দুইটি কিন্ডারগার্টেন, দুইটি মাদ্রাসা ও চারটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরীক্ষা নেয়া হয়। মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকায় মোট ২৮ জন ছাত্রছাত্রী বৃত্তির জন্য মনোনীত হন। অর্থের পাশাপাশি বিভিন্ন গিফটপ্যাক তুলে দেয়া হয় বৃত্তি প্রাপ্তদের হাতে। পুরো আয়োজনটি বন্ধুমহল ২০০১ ব্যাচের অর্থায়নে ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সহো স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More