শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

শনিবার শুরু হচ্ছে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শনিবার শুরু হচ্ছে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। এছাড়া ২০২৫ সালের বইমেলাতে মানসম্পন্ন বইয়েই গুরুত্ব দিচ্ছে বাংলা একডেমি। পাশাপাশি বাড়ানো হয়েছে স্টল সংখ্যা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এমনটাই জানান দিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি বলেন, সম্প্রতি মব কালচার নিয়ে বিভিন্ন ঘটনা ঘটলেও, বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুতি রয়েছে।

বইমেলায় নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাসব্যাপী বইমেলায় প্রতিদিনই হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক ঢাকা মহানগর পুলিশ। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্র, ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

এসএ