শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ ম‌ার্চ) প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানা‌নো হয়।

আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত ৫ম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বৈঠকে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জ্বালা‌নিখা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

এর আগে সর্বশেষ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন প্রধানমন্ত্রী। দেশ দুটিতে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে গত বছরের ৪ অক্টোবর দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা।

আল/দীপ্ত