শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত চৌদ্দশো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত চৌদ্দশো
তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় চৌদ্দশো। আহতের সংখ্যা ছয় হাজারের বেশি। তুরস্কে নিহতের সংখ্যা ৯১২ জন। আর সিরিয়ায় মারা গেছে ৪৬৭ জন। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর ও স্থাপনা।

স্থানীয় সময় বরিবার দিবাগত রাত সোয়া ৪টা। হঠাৎ প্রচণ্ডভাবে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। মুহুর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় দেশ দুটির অনেক এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশ। ভূমির ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে, রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রায় এই কম্পনের সূত্রপাত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস।

এতে দেশটির ৭টি প্রদেশের অন্তত ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা আনাদুলু। ধ্বংস্তূপে পরিণত হয়েছে অনেক বাড়িঘর ও স্থাপনা। আর সিরিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুস প্রদেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা। দেশটির সরকার উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সিরিয়ার এক নাগরিক বলেন “মুহূর্তের মধ্যে সব এলোমেলো হয়ে গেছে। আমার জীবনে এতো তীব্র কম্পন টের পাইনি। ৪০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এখনো ঝুঁকিতে আছি”

দুই দেশেই ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তুরস্কে প্রথম কম্পনের ১১ মিনিট পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর তা ঘটে ভূমির ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

এদিকে, তুরস্কের ভূমিকম্পের ঢেউ ইসরাইল, লেবানন, সাইপ্রাস ও ফিলিস্তিনেও লেগেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।