শিরোনাম
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
জীবনযাপন

লেমন মিন্ট শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লেমন মিন্ট শরবত
লেমন মিন্ট শরবত

গরমের সময় শরীরকে সতেজ রাখতে পানীর কোনো তুলনা হয় না। তার উপর এই গরমে শুরু হবে রোজা। দিনের লম্বা একটা সময় না খেয়ে থাকতে হবে। তাই পানির এই ঘাটতি দূর করতে বিভিন্ন শরবত শরীরের জন্য বেশ উপকারী। তাই শরীরকে সতেজ রাখতে ইফতারে লেমন মিন্ট শরবত রাখা যেতে পারে।

লেমন মিন্ট শরবতের রেসিপি–

উপকরণ:

লেবুর রস ২ কাপ, পুদিনাপাতা ২ কাপ, চিনি স্বাদমতো, ঠান্ডা পানি ৪ কাপ, বরফ কুচি সাজানোর জন্য, পুদিনাপাতা সাজানোর জন্য, লেবুর স্লাইস সাজানোর জন্য।

প্রস্তুতপ্রণালি:

প্রথমে ব্লেন্ডারে লেবুর রস, পুদিনাপাতা, ঠান্ডা পানি ও চিনি দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এটি গ্লাসে ঢেলে নিয়ে পুদিনাপাতা, লেবুর স্লাইস ও বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে ঠান্ডা লেমন মিন্ট জুস।

যূথী/দীপ্ত সংবাদ