শিরোনাম
দীপ্ত নিউজ
প্রবাস

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন ১৪৪ জন বাংলাদেশি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন ১৪৪ জন বাংলাদেশি নাগরিক

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সকা‌লে লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটে তারা দে‌শে ফি‌রেন।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানান, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে গত বুধবার (২৬ মার্চ) দেশে প্রত্যাবাসন করা হয়। 

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপলী হতে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। 

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটে বৃহস্প‌তিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।