শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

লিচু নামক সুস্বাদু ফলটি বাজারে উঠতে না উঠতেই শেষ হয়ে যায়। এরপর আবার সারা বছরের অপেক্ষা। সুমিষ্ট এই ফল খেতে পছন্দ করেন সবাই। কিন্তু লিচু কিনে আনার পর তা বেশিদিন ভালো রাখা যায় না, দ্রুতই নষ্ট হয়ে যায়।

তবে কিছু উপায় আছে যেগুলো মেনে চললে খুব সহজেই লিচু তাজা রাখা সম্ভব। এর ফলে আপনি আরও বেশিদিন লিচুর স্বাদ উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক লিচু সংরক্ষণের উপায়–

লিচু বাড়িতে আনার পর তার ডাল ও পাতা ছাড়িয়ে নিয়ে কাগজে মুড়িয়ে নিন। এরপর এভাবে নরমাল ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে লিচুগুলো চুপসে যাবে না। যখনই বের করে খাবেন, লিচু টাটকা ও রসালো থাকবে। সাধরণত লিচু ফ্রিজে রাখলে একদিনেই তা চুপসে যায় এবং লিচুর রসালো ভাব নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সেটি হওয়ার ভয় থাকবে না।

লিচুর বোটা প্রথমেই ছাড়িয়ে নেবেন না। বরং লিচুর সঙ্গে এক ইঞ্চির মতো রেখে তারপর বোটাগুলো কেটে নিন। এরপর সেই লিচুগুলো পানিতে ভিজিয়ের রাখুন মিনিট দশেক। এরপর লিচুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে লিচুগুলো মুছে নিতে হবে। লিচুগুলো খোসায় যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ