শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

‘লিংগারিং লুক’ এর নতুন শাখা এখন ধানমণ্ডিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘লিংগারিং লুক’ এর নতুন শাখা এখন ধানমণ্ডিতে
লিংগারিং লুক

রূপ চর্চা ও সৌন্দর্য সেবার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান লিংগারিং লুক। প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নতির স্বাক্ষর হিসাবে সেবা গ্রহীতাদের কথা চিন্তা করে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে গত ৮ মার্চ, ২০২৪ রোজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডি এলাকায় এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়।

নিজেকে আরো আকর্ষনীয় ও সুন্দর করে উপস্থাপন করতে, সৌন্দর্য চর্চা নিয়ে মেয়েদের আগ্রহের যেন শেষ নেই! যুগের সাথে তাল মিলিয়ে আজকাল তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীর মধ্যে অল্প হলেও সৌন্দর্য্য চর্চার প্রবণতা লক্ষণীয়। সেটাকে আরও একধাপ এগিয়ে নিলো লিংগারিং লুক প্রতিষ্ঠানটি তাদের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফারজানা নিতু বলেন, একজন নারী হিসেবে “বিশ্ব নারী দিবস” এ এটা আমার আরেকটা অর্জন। নারীদের সৌন্দর্য সেবায় লিংগারিং লুক নতুন ভাবে যাত্রা শুরু করেছে ধানমণ্ডিতে। সৌন্দর্য চর্চায় সচেতন নারীদের দিক চিন্তা করেই মোহাম্মদপুরের পর ধানমণ্ডিতেও লিংগারিং লুক তাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুক ইন্সটিটিউট এবং ম্যানলি লুক এর কর্নধার আসগর মিরন সহ অনেক জনপ্রিয় মডেল, ব্লগার, ইনফ্লুয়েন্সার। আগত অতিথিরাও প্রতিষ্ঠানটির আরও সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

লিংগারিং লুক এর সম্মানিত গ্রাহকরা বিশ্বের প্রথম সারির ব্র্যান্ড পণ্যের মাধ্যমে পাবেন স্কিন, হেয়ার ও বডি কেয়ারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। উদ্বোধনী উপলক্ষে গ্রাহকরা পেয়ে যাবেন সকল সেবার উপর ৫০% ডিসকাউন্ট। যোগাযোগ: ০১৮৮৬ ৭৭১২৮৮