লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জলাবদ্ধতা নিরসনে মিরপুর–১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এসময় লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের উদ্বোধন করেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) খাল খননের উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগের মেয়ররা এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন। আগে হয়তো লালগালিচা ছিলো না কিন্তু এখন আছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি এটা খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন। আগে খাল উদ্ধার হয়নি কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে আমরা করবোটা কি? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না কিন্তু শুরুটা তো করে দিতে পারি।

এদিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর–১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More