শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

লাভজনক হওয়ায় রংপুরে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাভজনক হওয়ায় রংপুরে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই

রংপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাল্টা চাষ। খেতে মিষ্টি ও সুস্বাদু হওয়ায়, এর চাহিদাও বেড়েছে অনেক। আর লাভ বেশি হওয়ায় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন এই বিদেশি ফল চাষে।

রংপুরের মাটি চাষের উপযোগী হওয়ায়, জেলার গঙ্গাচড়া উপজেলার অনেকেই আগ্রহী হচ্ছেন মাল্টা চাষে। ১ একর পতিত জমিতে মাল্টা চাষ করেছেন মাজহারুল ইসলাম। দুই বছর না পেরুতেই তার গাছে ফল এসেছে। তার সফলতা দেখে মাল্টা চাষে উৎসাহিত হয়েছেন আশপাশের কৃষকরাও।

লাভজনক হওয়ায় দিন দিন জেলায় মাল্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলার ১২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে এই বিদেশি ফল।এই ধারাবাহিকতা বজায় থাকলে, দেশের চাহিদা পূরণ করে আগামীতে বিদেশেও এই ফল রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।