শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারের আয়োজন করেছে র‌্যাব। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের এ দরবারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী।

র‌্যাবের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান হলো- ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’।

এর আগে র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে এ বাহিনী আত্মপ্রকাশ করলেও পবিত্র রমজান মাসের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৯ মার্চ এগিয়ে আনা হয়েছে। সংস্থাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদ্‌যাপন করা হচ্ছে।

তারা আরও জানায়, র‌্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে অনুষ্ঠিত দরবারে বাহিনীর উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে তার সঙ্গে এ বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের প্রধানের বৈঠক হওয়া কথা রয়েছে।

বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে আছেন এম খুরশীদ হোসেন। সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫।

 

এফএম/দীপ্ত সংবাদ