শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি ইংলিশ কন্যাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি ইংলিশ কন্যাদের

নারীদের ইউরোর নাটকীয় প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (২২ জুলাই) ইতালিকে ২–১ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

সুইজারল্যান্ডের জেনেভায় ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় ইতালি। লিড নিয়ে ম্যাচ শেষ করতে যাচ্ছিলো তারা। ৯০ মিনিটের ম্যাচের নির্ধারিত সময় শেষ যোগ হয় আরো সাত মিনিট। তখনই শুরু রোমাঞ্চের জন্ম। মিশেল আগিয়েমাং গোলে সমতায় ফেরেন ইংলিশ নারীরা। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৯ মিনিটে বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির।

এদিকে, আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। এই ম্যাচে জয়ী দল আগামী রোববার, বাসেলের ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।