শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা চাকমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা চাকমা

নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পদক পেয়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পদক পাওয়ার ঋতুপর্ণা বলেন, ‘যে কোনো পুরস্কার বা সম্মাননা আমার জন্য অনেক বড় বিষয়। এটি আমাকে অনেক উৎসাহ দেয়। এই প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক পেল, তাই এটা আমার কাছে বিরাট সাফল্য মনে হচ্ছে। আমি খুব, খুব খুশি।‘

বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হওয়া সবচেয়ে কমবয়সী নারী ঋতুপর্ণা।

২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চলতি বছর ইতিহাস গড়ে তারা প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। দুটোতেই ঋতুপর্ণা দারুণ পারফর্ম করে বড় ভূমিকা রেখেছিলেন। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

 

এসএ