শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রোকিয়া আফজাল রহমান মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রোকিয়া আফজাল রহমান মারা গেছেন
রোকেয়া আফজাল রহমান

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান মারা গেছেন।

বধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান রোকিয়া আফজাল রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রোকিয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষি খাতে ব্যবসা শুরু করেন তিনি।

রোকিয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একইসঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১–এর মতো সংস্থার সাথে যুক্ত ছিলেন।

তিনি সারা দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)।

একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।

এফএম/দীপ্ত সংবাদ