শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে ডাকাত, অভিযানে যৌথবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে ডাকাত, অভিযানে যৌথবাহিনী

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় জনতা, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্ত্রের মুখে ব্যাংকের সদস্যদের জিম্মি করেছে ডাকাতদল। প্রায় ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ১৫ জনের মতো গ্রাহক ব্যাংকে জিম্মি রয়েছেন। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে বলে ধারণা করছি।’

আল