শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাষ্ট্রপতির বাড়িতে যা যা খেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাষ্ট্রপতির বাড়িতে যা যা খেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের কামালপুরে অতিথি হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাড়িতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জমকালো আয়োজনে সরকার প্রধানকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর আতিথেয়তায় কোন প্রকার ত্রুটি রাখেননি তিনি। প্রধানমন্ত্রীর পছন্দের সকল মাছকে বিভিন্ন রূপে ও স্বাদে তৈরি করা হয়েছে রাষ্ট্রপতির বাড়িতে।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের যেসব মেনু দিয়ে আপ্যায়ন করা হয়েছে সেগুলো হল সাদাভাত, রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইর মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউস দোপেঁয়াজা, শোল মাছ ভুনা ,বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, বাছা মাছ ভুনা, গ্রাস কার্প ভুনা , রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল, মসুর ডাল ও সালাদ।

রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফএম/দীপ্ত সংবাদ