শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়ায় হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় ৯২ বয়সের বৃদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাশিয়ায় হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় ৯২ বয়সের বৃদ্ধা
৯২ বছর বয়সী পতিমাত সাইডোভা

রাশিয়ার পাহাড়ি এক গ্রামে একা বাস করেন ৯২ বছর বয়সের এক বৃদ্ধা। হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় এখন প্রতিটি দিন গুনছেন তিনি। ৩০ বছর আগে এ জায়গা থেকেই নিখোঁজ হয় তার ছেলে। এরপর থেকে এখানে একাই থাকছেন তিনি।

রাশিয়ার দাগেস্তানের আমুশির পাহাড়ী গ্রামে একাই থাকেন ৯২ বছর বয়সী পতিমাত সাইডোভা। ৭০ এর দশকে এখানকার বাসিন্দারা নতুন একটি গ্রামে চলে যান।

১৯৯২ সালে মারা যান সাইডোভার স্বামী। সন্তানের অপেক্ষায় এই গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সাইডোভা।

নিজেই সংসার চালান এবং রান্না করেন ৯২ বছরের এই বৃদ্ধা। ছয় সন্তান এবং কয়েক ডজন নাতি–নাতনি রয়েছে সাইডোভার।

পতিমাত সাইডোভার মেয়ে নাপিসাত সাইডোভা জানান, ‘তিনি কখনই ডাক্তারের কাছে যান না। আমরা জানি না সে কী খেতে পছন্দ করেন, আর কী করেন না।‘

পতিমাত সাইডোভা বলেন, ‘আমি একা থাকতেই পছন্দ করি। নাতি–নাতনিরা আসে, কিন্তু রাতে থাকে না।‘

সাইডোভার আশা তার হারিয়ে যাওয়া ছেলে একদিন দরজায় কড়া নাড়বে।

 

অনু/দীপ্ত সংবাদ