শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

রাতে দেশে ফিরছেন শান্ত-লিটনরা, সাকিব কোথায় যাচ্ছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাতে দেশে ফিরছেন শান্ত-লিটনরা, সাকিব কোথায় যাচ্ছেন?

পাকিস্তানকে বাংলাওয়াশের পর বুধবার (৪ আগস্ট) দেশে ফিরছে শান্ত বাহিনী। দুই ভাগে দেশে ফিরবেন শান্ত–মুমিনুলরা। তবে দলের সঙ্গে দেশে ফিরছেন না টাইগার অলরাউন্ডার সাকিব।

ক্রিকেটারদের দেশে ফেরা বিষয়টি বুধবার (৪ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের প্রথম ভাগ দেশে পা রাখবে রাত ১১টায়। পরের অংশ দেশে আসবে রাতে ২টায়।

সাকিব পাকিস্তান থেকে বিমান ধরবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা রয়েছে তার। সারের হয়ে চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনওসি রয়েছে সাকিবের।

এদিকে দেশে ফিরে চলতি মাসেই ভারতে সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। দেশে ফিরে কিছুদিন ছুটি পেলেও, আগামী সপ্তাহেই আবারও অনুশীলনে ফিরবেন শান্তি–মিরাজরা।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। কানপুরে পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবরে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।