শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

রাতভর আনন্দ মিছিল করে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতভর আনন্দ মিছিল করে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উদ্বেলিত দেশের বিভিন্ন জেলার হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক। রাতভর বিজয়োল্লাস করেন তারা।

প্রিয় দলের বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা মেসি ভক্তরা। আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ ওঠার পর, উন্মাদনায় মাতে বরিশালের মানুষ। নগরীর রাস্তায় নেমে আসে ফুটবল ভক্তরা। আর্জেন্টিনার পতাকা নিয়ে হয় মটর শোভাযাত্রা।

আর্জেন্টিনা ও মেসি ভক্তদের হৃদয় উজাড় করা ভালোবাসা যেন মানছিলো না কোনো বাঁধা। ফাইনালে প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়ে চট্টলাবাসীও। শ্লোগানে আর আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে ভেসেছে রাজশাহীও।আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল হয়েছে রাতভর।